আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে গোলাগুলির ঘটনায় নিহত ১৫০

যুক্তরাষ্ট্রে গোলাগুলির ঘটনায় নিহত ১৫০
যুক্তরাষ্ট্রে গোলাগুলির ঘটনায় নিহত ১৫০

যুক্তরাষ্ট্রে সশস্ত্র সংঘাত বেড়েই চলেছে। দেশটির সবচেয়ে বড় উৎসব স্বাধীনতা দিবস উদযাপনের মাঝেই গোলাগুলির ঘটনায় কমপক্ষে ১৫০ জন নিহত হয়েছেন। গত ৭২ ঘণ্টায় রক্তাক্ত এই সহিংসতা হয়েছে। স্থানীয় সময় গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে ৪০০ গোলাগুলির ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

গান ভায়োলেন্স আর্কাইভের এক প্রতিবেদন দাবি করেছে, তালিকা এখনও সম্পূর্ণ হয়নি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ভুক্তভোগী বা তাদের পরিবারকে সংগঠিত সহিংসতার তথ্য দিতে অনুরোধ জানিয়েছে একাধিক অঙ্গরাজ্যের পুলিশ। স্বাধীনতা দিবসের উৎসবের মাঝেই যুক্তরাষ্ট্রে রক্তাক্ত এই সংঘাতের ঘটনা বিরল।

সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, শুধু নিউইয়র্কেই শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ২১ জায়গায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ২৬ জন ভূক্তভোগী হয়েছেন। স্বাধীনতা দিবস ৪ জুলাই ১২ জায়গায় গোলাগুলি হয়েছে। এতে ১৩ জন ভুক্তভোগী হয়েছেন।

অবশ্য আগের বছর ২৫টি ঘটনায় গুলি করা হয়েছে ৩০ জনকে। এ কথা জানিয়েছে স্থানীয় পুলিশ বিভাগ। এর মধ্যে ৪ জুলাই ১২টি ঘটনায় গোলাগুলির শিকার হয়েছে ১৩ জন। গত বছর একই দিনে ৮টি ঘটনায় ভুক্তভোগী হয় ৮জন। সাম্প্রতিক বছরগুলোতে এখানে গোলাগুলি বেড়েছে বলে জানানো হয়।

পুলিশ জানায়, গত বছরের এই সময়ের চেয়ে ৪০ ভাগ সহিংসতা বৃদ্ধি পেয়েছে। আর ৭৬৭টি ঘটনায় আক্রান্ত হয়েছেন ৮৮৫ জন। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ