আন্তর্জাতিক

বিশ্বে করোনায় মৃত্যু ৪০ লাখ ছাড়ালো

বিশ্বে করোনাভাইরাস
বিশ্বে করোনাভাইরাস

মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ হাজারের বেশি মানুষ মারা গেছেন। এ নিয়ে বিশ্বে ৪০ লাখের বেশি মানুষ করোনায় প্রাণ হারালেন। এছাড়া, এখন পর্যন্ত ১৮ কোটির বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, মঙ্গলবার (৬ জুলাই) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০ লাখ ৫২০ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৮ কোটি ৪৯ লাখ ২৩ হাজার ৫৫৭ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৬ কোটি ৯২ লাখ ৯২ হাজার ১৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৪৯ জন। এর আগের দিন করোনায় মারা যান ৬ হাজার ৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৩৬ হাজার ৩২৩ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ৩ লাখ ২৭ হাজার ৮৫৭ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৫ লাখ ৯৮ হাজার ৩৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৬ লাখ ২১ হাজার ৩৩৫ জন মানুষ মারা গেছেন। সুস্থ হয়েছেন ২ কোটি ৯১ লাখ ১১ হাজার ৫৮০ জন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৮৯ লাখ ৯২ হাজার ৫১১ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ২৫ হাজার ২২৯ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ৭১ লাখ ৫১ হাজার ৬৭৩ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৬ লাখ ১৮ হাজার ৯৩৯ জন। মারা গেছেন ৪ লাখ ৩ হাজার ৩১০ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৯৭ লাখ ৪৪ হাজার ৮৩১ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ হাজার ২২৯ জন। গত ২৪ ঘণ্টায় এক দিনে সর্বোচ্চ ১৬৪ জন মারা যান। গত সপ্তাহ ধরে প্রতিদিন একশোর বেশি লোক করোনায় মারা গেছেন। দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জন। আর সুস্থ হয়েছেন ৮ লাখ ৩৯ হাজার ৮২ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ