আন্তর্জাতিক

মিসরে বর্ণাঢ্য আয়োজনে শিশু হাফেজদের সম্মাননা

মিসরে বর্ণাঢ্য আয়োজনে শিশু হাফেজদের সম্মাননা
মিসরে বর্ণাঢ্য আয়োজনে শিশু হাফেজদের সম্মাননা

মিসরের একটি গ্রামে পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী ৭০ জন হাফেজকে নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দেশটির আল গারবাহ প্রদেশের জেফটা শহরের শারশাবা গ্রামে তা অনুষ্ঠিত হয়। শিশুদের শোভাযাত্রার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

পবিত্র কোরআনের শিক্ষক ইয়াসির হাবিব হিফজ সম্পন্নকারী শিশুদের মাদরাসা থেকে নিয়ে তাদের সমাপনী অনুষ্ঠানস্থলে নিয়ে আসেন। এ সময় সব শিক্ষার্থীর গায়ে অভিন্ন পোশাক ছিল। তাতে লেখা ছিল ‘পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারীদের সম্মাননা অনুষ্ঠান’। হাস্যোজ্জ্বল শিশুদের পাশে ছিল তাদের মা ও অন্য স্বজনরা।

মিসরের ওই গ্রাম সবচেয়ে বেশি কোরআনের হাফেজের বসবাসের জন্য প্রসিদ্ধ গ্রামগুলোর অন্যতম। তা ছাড়া এখন পর্যন্ত এখানকার শিশুরাও সবচেয়ে বেশি স্থানীয় মক্তবে পড়াশোনা করে।

অনেক আগে থেকে স্থানীয়রা শিশুদের কোরআন হিফজের সম্মাননা অনুষ্ঠান পালন করে আসছে। করোনা পরিস্থিতি সংক্রমণের আগ পর্যন্ত অত্যন্ত আনন্দঘনভাবে গান গেয়ে তা পালিত হতো। / আলজাজিরানেট

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ