আন্তর্জাতিক

দুবাইয়ের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ (ভিডিও)

দুবাইয়ের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ (ভিডিও)
দুবাইয়ের বন্দরে ভয়াবহ বিস্ফোরণ (ভিডিও)

গভীর রাতে আচমকা ভয়ানক বিস্ফোরণে কেঁপে উঠলো দুবাই। পরে জানা যায়, দুবাইয়ের জেবেল আলি বন্দরে নোঙর করে থাকা এক মালবাহী জাহাজের কনটেইনারে বিস্ফোরণ থেকে আগুন লেগেই ঘটেছে এই বিপত্তি। আগুনের আভা দেখা যায় সারা শহর জুড়ে। দুর্ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। বুধবার (৭ জুলাই) দিবাগত রাতে এসব ঘটে বলে বৃহস্পতিবার (৮ জুলাই) জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, ঘটনার প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন দুবাইয়ের অসামরিক প্রতিরক্ষা দফতরের কর্মীরা। ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্দিষ্ট করে বলা সম্ভব হয়নি। দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে যে জাহাজটিতে কর্মরত যারা ছিলেন, তারা আগেই বেরিয়ে যান। কোনও দাহ্য বস্তু আগুনে জ্বলেই এই বিস্ফোরণ বলে তিনি জানান।

জেবেল আলি বন্দর বিশ্বের সবচেয়ে বড় মানব সৃষ্ট গভীর জলের বন্দর। কার্যত দুবাইয়ের লাইফলাইন এই বন্দর। যেই জাহাজটিতে আগুন লেগেছিল, সেটি ছোটো বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ওশেন ট্রেডার নামে এই জাহাজটি এপ্রিল থেকে দুবাই উপকূলে ছিল। যাতে বন্দরে স্বাভাবিক কার্যকলাপে বাধা না আসে, তার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ