আন্তর্জাতিক

দ. আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার আত্মসমর্পণ

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা

দুর্নীতির দায়ে ১৫ মাসের সাজাপ্রাপ্ত দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

বিবিসি'র এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। এর আগে দক্ষিণ আফ্রিকার কোনো সাবেক প্রেসিডেন্টকে কারাভোগ করতে দেখা যায়নি।

বুধবার মধ্যরাতে জ্যাকব জুমা কোয়া-জুলু নাটাল প্রদেশে নিজ বাসভবনের কাছে এক কারাগারে এ সাজা ভোগ করতে গিয়েছেন বলে তার ফাইন্ডেশন জানিয়েছে। আদালত অবমাননার দায়ে গত ২৯ জুন জুমার ১৫ মাসের কারাদণ্ড হয়। দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ আদালতের দেওয়া ওই রায়ে জুমাকে স্বেচ্ছায় পুলিশে ধরা দিতে পাঁচ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছিল।

এর আগে বুধবার মধ্যরাতের মধ্যে ৭৯ বছর বয়সী জুমা আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তার করা হবে বলে সকালেই সতর্ক করে পুলিশ। রবিবার পুলিশের কাছে আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানালে জুমাকে পরে সময়সীমা বেঁধে দেয়া হয়।

এদিকে, জুমাকে গ্রেপ্তারের জন্য বুধবার সকাল থেকেই তাঁর বাসভবনের আশপাশে সশস্ত্র কর্মকর্তা ও আধাসামরিক বাহিনীর সদস্যসহ বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নেয়। এর মধ্যে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল বাসভবনের ভেতরে জ্যাকব জুমার সঙ্গে কয়েক ঘণ্টা আলোচনাও করেন। এরপর মধ্যরাতের আল্টিমেটাম শেষ হওয়ার আগে একটি গাড়ি বহর দ্রুত জুমার বাসভবন ত্যাগ করতে দেখা যায়। / ডিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ