আন্তর্জাতিক

ফেসবুক, টুইটার ও গুগলের বিরুদ্ধে মামলা করলেন ট্রাম্প

ফেসবুক, টুইটার ও গুগলের বিরুদ্ধে মামলা করলেন ট্রাম্প
ফেসবুক, টুইটার ও গুগলের বিরুদ্ধে মামলা করলেন ট্রাম্প

অনাকাঙ্খিত বিধিনিষেধের (সেন্সরশিপ) শিকার হয়েছেন বলে অভিযোগ করে প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল এবং সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ও ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ট্রাম্প এই মামলার ঘটনাকে ‘বাকস্বাধীনতার পথে এক নান্দনিক অগ্রযাত্রা’ হিসেবে আখ্যায়িত করেন। নিউজার্সি অঙ্গরাজ্যে ট্রাম্প গতকাল বুধবার তাঁর গলফ রিসোর্টে সংবাদ সম্মেলনে ডেমোক্র্যাটদের এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোর ওপর ক্ষোভ ঝাড়েন।

প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) বিরুদ্ধেও অভিযোগ আনা হয়। তাঁরা হলেন–ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ, টুইটারের সিইও জ্যাক ডোর্সে ও গুগলের সিইও সুন্দর পিচাই।

গত জানুয়ারিতে ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনার পর জননিরাপত্তার কথা বলে একে একে তাঁর টুইটার, ফেসবুক ও ইউটিউব চ্যানেল বন্ধের ঘোষণা আসে।

তবে মামলার খবরে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি টুইটার, ফেসবুক ও গুগল।

এদিকে আইন বিশেষজ্ঞরা ট্রাম্পের মামলা করার বিষয়টিকে তাঁর মিডিয়ার নজর পাওয়ার অভ্যাসগত প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ