আন্তর্জাতিক

সংশ্লিষ্ট খবর:

  • সন্ত্রাসী হামলায় হাইতির প্রেসিডেন্ট নিহত

হাইতির রাষ্ট্রপতি হত্যায় পুলিশের গুলিতে ৪ সন্দেহভাজন নিহত

হাইতির রাষ্ট্রপতি হত্যায় পুলিশের গুলিতে ৪ সন্দেহভাজন নিহত
হাইতির রাষ্ট্রপতি হত্যায় পুলিশের গুলিতে ৪ সন্দেহভাজন নিহত

ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতির প্রেসিডেন্ট নিজ বাসভবনে খুনের ঘটনায় সন্দেহভাজন চারজন পুলিশের গুলিতে নিহত হয়েছ।আরো দুইজনকে আটক করা হয়েছে। দেশটির রাজধানী পোর্ট অব প্রিন্সে এখনো আততায়ীদের সঙ্গে পুলিশের লড়াই চলছে। পুলিশ প্রধান লিওন চার্লস জানিয়েছেন, আততায়ীরা ঘটনাস্থল ত্যাগ করার পথে তাদের বাধা দেওয়া হয়। তখন থেকে লড়াই চলছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এরআগে অজ্ঞাতপরিচয় অস্ত্রধারীরা স্থানীয় সময় বেলা বুধবার ১টার দিকে হাইতির রাজধানী পোর্ট–অ–প্রিন্সে প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনে হামলা চালায়। এ সময় ৫৩ বছর বয়সী প্রেসিডেন্ট মইসি নিহত হন। আহত হন তার স্ত্রী।

এরপরই অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।

বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্টকে গুলি করে হত্যার ঘটনায় চারজন নিহত হয়েছে। দুইজনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে।

দেশটির পুলিশ প্রধান লিওন চার্লেস বলেন, ‘হত্যাকারীরা হয়তো নিহত হবে, না হয় তাদের গ্রেপ্তার করা হবে’।

তিনি বলেন, হামলার পরপরই দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে ও দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে হাইতির প্রেসিডেন্ট পদে ছিলেন জোভেনেল মইসি। ক্ষমতা গ্রহণের পর দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তার সময় সরকার বিরোধী আন্দোলনও হয়েছ অনেকবার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ