আন্তর্জাতিক

সুইডেনে উড়োজাহাজ বিধ্বস্ত, মৃত্যু ৯ জনের

সুইডেনের ওরেব্রো শহরের কাছে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৯ আরোহীর সবার প্রাণ গেছে। স্থানীয় পুলিশের বরাতে রয়টার্স জানিয়েছে, ডিএইচসি-২ টারবো বিভার উড়োজাহাজটি বৃহস্পতিবার (৮ জুলাই) এই দুর্ঘটনায় পড়ে।  আটজন স্কাইডাইভার ও একজন পাইলট ছিলেন ওই উড়োজাহাজে। ওরেব্র
সুইডেনের ওরেব্রো শহরের কাছে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৯ আরোহীর সবার প্রাণ গেছে। স্থানীয় পুলিশের বরাতে রয়টার্স জানিয়েছে, ডিএইচসি-২ টারবো বিভার উড়োজাহাজটি বৃহস্পতিবার (৮ জুলাই) এই দুর্ঘটনায় পড়ে। আটজন স্কাইডাইভার ও একজন পাইলট ছিলেন ওই উড়োজাহাজে। ওরেব্র

সুইডেনের ওরেব্রো শহরের কাছে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৯ আরোহীর সবার প্রাণ গেছে। স্থানীয় পুলিশের বরাতে রয়টার্স জানিয়েছে, ডিএইচসি-২ টারবো বিভার উড়োজাহাজটি বৃহস্পতিবার (৮ জুলাই) এই দুর্ঘটনায় পড়ে।

আটজন স্কাইডাইভার ও একজন পাইলট ছিলেন ওই উড়োজাহাজে। ওরেব্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই রানওয়ের কাছে সেটি বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়।

পুলিশের ওয়েবসাইটে বলা হয়, এটা খুবই ভয়াবহ দুর্ঘটনা। বিধ্বস্ত বিমানের সব আরোহী মারা গেছেন।

সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন এক টুইটে বলেন, আমি খুবই মর্মাহত ও ব্যথিত। কঠিন এই সময়ে নিহতদের পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি আমার সমবেদনা।

২০১৯ সালে সুইডেনের উত্তরে একই ধরনের আরেকটি দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়। ওই উড়োজাহাজটিতেও স্কাইডাইভারদের বহন করা হচ্ছিলো এবং উড্ডয়নের পরপরই সেটি বিধ্বস্ত হয়।

পরে দুর্ঘটনার তদন্ত থেকে দেখা যায়, সেই বিমানে যাত্রী ও মালামাল তোলার ক্ষেত্রে নিয়ম মানা হয়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ