আন্তর্জাতিক

ঈদুল আজহার তারিখ নিয়ে সৌদিআরব যা জানিয়েছে

ঈদুল আজহার তারিখ
ঈদুল আজহার তারিখ

গালফ নিউজ জানিয়েছে, চাঁদ না দেখা যাওয়ায় ১০ জুলাই সৌদি আরবে জিলকদ মাসের শেষ দিন পূরণ হবে। সে হিসেবে দেশটিতে ঈদুল আজহা পালিত হবে আগামী ২০ জুলাই মঙ্গলবার। আগামী ১৯ জুলাই পালিত হবে আরাফাতের দিন।

এর আগে সৌদির সুপ্রিম কোর্ট জনগণের উদ্দেশে আহ্বান জানান, কেউ যদি দেশের কোথাও খালি চোখে অথবা টেলিস্কোপে চাঁদ দেখতে পান, তবে নিকটস্থ কোর্টকে অবহিত করুন। কিন্তু এ দিন দেশটির কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। পড়ে এক বৈঠকের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে চলমান করোনা মহামারির মধ্যে টানা দ্বিতীয় বছরের মতো বিদেশিদের হজে যাওয়া বন্ধ রেখেছে সৌদি আরব। এতে এবারও বাংলাদেশিদের হজ করা হচ্ছে না।

সৌদি সরকার এবার করোনাভাইরাস বিধিনিষেধের কারণে শুধু তাদের নাগরিক এবং দেশটিতে বসবাসরত লোকজনকে হজ করার সুযোগ দেবে। এ বছর সর্বমোট ৬০ হাজার মানুষ হজ করতে পারবেন।

মহামারি শুরুর আগে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় সপ্তাহব্যাপী হজ পালনের জন্য ২৫ লাখের বেশি মানুষ সমবেত হতেন। এ থেকে প্রতি বছর এক হাজার ২০০ কোটি মার্কিন ডলার আয় হতো সৌদি আরবের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ