আন্তর্জাতিক

রাশিয়াকে সতর্ক করলেন বাইডেন

আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

রাশিয়া থেকে হওয়া সাইবার আক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্র যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে এ কথা জানিয়েছেন তিনি। এদিন এক ঘণ্টা টেলিফোনে কথা বলেন দুই নেতা।

পুতিনের সঙ্গে ফোনালাপের পর সংবাদিকদের বাইডেন বলেন, ‘আমি তার কাছে এটা পরিষ্কার করে বলেছি, যখন তার দেশের মাটি থেকে কোনো র‍্যানসমওয়্যার অপারেশন চালানো হবে এবং তাতে যদি রাষ্ট্রের মদদ না–ও থাকে, আমরা আশা করব, যথেষ্ট তথ্য দেওয়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

হ্যাকারদের ব্যবহার করা সার্ভারে যুক্তরাষ্ট্র পাল্টা হামলা চালাবে কি না, এমন প্রশ্নেরও ইতিবাচক জবাব দেন বাইডেন। তবে ফোনালাপের পর রাশিয়ার পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, যুক্তরাষ্ট্র সাইবার আক্রমণের বিষয়ে তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

পুতিনের অফিস এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার পক্ষ থেকে আন্তর্জাতিক পর্যায়ে অপরাধমূলক কার্যক্রম যৌথভাবে প্রতিরোধে প্রস্তুতি থাকা সত্ত্বেও গত মাসে যুক্তরাষ্ট্র থেকে কোনো সংশ্লিষ্ট অনুরোধ জানানো হয়নি।

বিবিসি জানিয়েছে, এ মাসে যুক্তরাষ্ট্রে একটি সাইবার আক্রমণের ঘটনায় ১ হাজার ৫০০ কোম্পানির সেবা বিঘ্নিত হয়।

গত মাসের সাইবার আক্রমণ নিয়ে রাশিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র। তবে তাদের সব অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক সাইবার হামলার মুখে আবার তারা আলোচনা করেছে। এর আগে গত মাসে জেনেভায় বাইডেন ও পুতিন বৈঠক করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ