আন্তর্জাতিক

ফ্লোরিডায় ভবন ধস; আরও ২১ জনের মরদেহ উদ্ধার

ফ্লোরিডায় ভবন ধস; আরও ২১ জনের মরদেহ উদ্ধার
ফ্লোরিডায় ভবন ধস; আরও ২১ জনের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ জনে। শনিবার মিয়ামির চ্যাম্পলিন টাওয়ারের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হয় আরও ২১ জনের মরদেহ।

গত ২৪ জুনের দুর্ঘটনায় এখনও নিখোঁজ ৫৪ জন। আবহাওয়ার কারণে কিছুটা ধীরগতিতে চলছে উদ্ধারকাজ।

মিয়ামির মেয়র ড্যানিয়েলা লেভিনা জানান, ধ্বংসস্তুপ পুরোপুরি সরিয়ে না ফেলা পর্যন্ত চলবে মরদেহের সন্ধান। একই দিন জরুরি ভিত্তিতে শহরটির আদালত ভবন সংস্কারের কথা জানান মেয়র। ভবনটির দু’টি তলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। মিয়ামির দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে সেখান থেকে সব কর্মীকে সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

গত ২৪ জুন হঠাৎ-ই ভেঙে পড়ে ১২তলা চ্যাম্পলিন টাওয়ারের একাংশ। কারও বেঁচে থাকার সম্ভাবনা না থাকায় ১১ দিন পর নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে গুড়িয়ে দেয়া হয় ভবনটি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ