আন্তর্জাতিক

আসামে মন্দিরের ৫ কিমির মধ্যে গো-মাংস বিক্রি নিষিদ্ধের বিল উত্থাপন

আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

ভারতের আসাম রাজ্যের বিধানসভায় এবার গরু সুরক্ষায় নতুন বিল উত্থাপিত হয়েছে। এই বিল পাশ হলে মোতাবেক হিন্দু, শিখ ও জেইন সম্প্রদায়ের মন্দির চত্বরের ৫ কিলোমিটারর মধ্যে গরুর মাংস এবং গরুর মাংসজাত পণ্য কেনাবেচা নিষিদ্ধ হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

জানা যায়, আসাম গো-সুরক্ষা বিল ২০২১ নামের ওই বিলটি গতকাল সোমবার (১২ জুলাই) বিধানসভায় পেশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

ভারতের একাধিক রাজ্যে গোহত্যা রোখার আইন থাকলেও, কোনো কোনো জায়গায় গরুর মাংস দোকান থাকা চলবে না, এমন সিদ্ধান্তের বিষয়ে এই প্রথম কেউ প্রস্তাব তুলুলো।

এ প্রসঙ্গে আসম বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত সাইকিয়া জানান, বিলটিতে অনেক সমস্যা রয়েছে। তাই আইনজীবীদের পরামর্শ নিচ্ছেন তারা।

দেবব্রত বলেন, ৫ কিলোমিটারের মধ্যে গোমাংস নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। কিন্তু ওই ৫ কিলোমিটার কীসের ভিত্তিতে নির্ধারণ করা হবে? যেখানে ইচ্ছে পাথর ফেলে মন্দির বানিয়ে ফেলতে পারে যে কেউ। পুরো বিষয়টাই সন্দেহজনক। এর ফলে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়বে।

বিলটি নিয়ে প্রশ্ন তুলেছেন এল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের বিধায়ক আমিনুল ইসলামও। তার বক্তব্য, গো-সুরক্ষায় এই বিল আনা হয়নি। মুসলমানদের আবেগে আঘাত করাই বিলটির লক্ষ্য, যাতে আরও বিভাজন তৈরি হয়। আমরা এই বিলের বিরোধিতা করছি। সংশোধন করতে আর্জি জানাবো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ