আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভ নিয়ন্ত্রণে মাঠে সেনাবাহিনী, নিহত ১০

দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভ নিয়ন্ত্রণে মাঠে সেনাবাহিনী, নিহত ১০
দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভ নিয়ন্ত্রণে মাঠে সেনাবাহিনী, নিহত ১০

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাগারে প্রেরণের প্রতিবাদে বিক্ষোভে মাতাল পুরো দেশ। রাজধানী কেপটাউনসহ সবগুলো প্রদেশে সরকারবিরোধী প্রতিবাদ নিয়ন্ত্রণে মাঠে নেমেছে সেনাবাহিনী। বিক্ষোভে এখন পর্যন্ত মৃত্যু অন্তত ১০, আহত প্রায় অর্ধশত।

এদিকে, দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা তাদের ব্যবসা-বাণিজ্য নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। দুর্নীতি আর আদালত অবমাননার দায়ে সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে ১৫ মাসের জন্য কারাগারে পাঠানোয় উত্তপ্ত দক্ষিণ আফ্রিকা। জুমার মুক্তির দাবিতে দেশব্যাপী চরম সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ আর লুটপাট চালাচ্ছেন তার সমর্থকরা।

চলমান আন্দোলনে সরকারি, বেসরকারি স্থাপনাসহ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালাচ্ছেন বিক্ষুব্ধরা। তারা অবরোধ করে রাখছেন মহাসড়কসহ স্থানীয় রাস্তা-ঘাট।বিক্ষোভ দমাতে কঠোর নির্দেশ দিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। আন্দোলন দমন আর বিক্ষোভকারীদের দমনে নামানো হয়েছে বিশেষ বাহিনী।

গত কয়েক দিনের সহিংসতায় ব্যবসাপ্রতিষ্ঠান রক্ষা করা নিয়ে চরম আতঙ্ক আর দুশ্চিন্তায় রয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। ক্ষয়ক্ষতি এড়াতে ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল সরিয়ে নিচ্ছেন তারা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ