আন্তর্জাতিক

পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় ভেঙে পড়লো ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র

ব্রহ্মস ক্ষেপণাস্ত্র
ব্রহ্মস ক্ষেপণাস্ত্র

পরীক্ষামূলক উৎক্ষেপণের সময় ভেঙে পড়লো ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। সোমবার ওড়িশার বালেশ্বরের সমুদ্র উপকূল থেকে পরীক্ষামূলক উৎক্ষেপণের পরপরই ভেঙে পড়ে সেটি। এটি ভারতের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, ব্রহ্মসের সবচেয়ে বেশি পাল্লার ক্ষেপণাস্ত্রটিরই পরীক্ষামূলক উৎক্ষেপণ চলছিলো। ক্ষেপণাস্ত্রটি ৪৫০ কিলোমিটার দূরের কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে জানা যায়।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, সোমবার বালেশ্বরের সমুদ্র উপকূল থেকে উৎক্ষেপণের পরপরই ভেঙে পড়েছে ব্রহ্মস। কেনো এই দুর্ঘটনা তা এখনও জানা যায়নি। কারণ অনুসন্ধানের জন্য ব্রহ্মস অ্যারোস্পেস করপোরেশন এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বিজ্ঞানীদের নিয়ে একটি বিশেষজ্ঞদল গঠন করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ