আন্তর্জাতিক

চীনে হোটেল ধসে ৮ জন নিহত

চীনে হোটেল ধসে ৮ জন নিহত
চীনে হোটেল ধসে ৮ জন নিহত

চীনের সুঝাউ প্রদেশে একটি হোটেল ধসে পড়ে আটজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। চীনের পূর্বাঞ্চলে অবস্থিত হোটেলটির নাম সিজি কাইউয়ান। সোমবার (১২ জুলাই) স্থানীয় সময় বিকেলে ভবনটি ধসে পড়ে বলে এক প্রতিবেদনে এ জানিয়েছে রয়টার্স।

চীনের রাষ্ট্রপরিচালিত পিপলস ডেইলি পত্রিকা জানিয়েছে এ ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানিয়েছে তারা। স্থানীয়রয়রা বলছেন, ৩০ বছরের পুরানো ভবনটির একাধিক মালিক। ধসের আগেও সেখানে মেরামতের কাজ চলছিলো বলেও জানান তারা।

ঘটনার পর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৭ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারের জন্য সেখানে ৬০০ কর্মীকে পাঠানো হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো ২৪ জন চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

তবে হোটেলটি কেন ভেঙে পড়লো সে সম্পর্কে কর্তৃপক্ষ কিছু জানায়নি। তবে ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ