আন্তর্জাতিক

ইরাকের হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৯২

ইরাকের হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৯২
ইরাকের হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৯২

ইরাকের দক্ষিণাঞ্চলের নাসিরিয়া শহরের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ জনে। আগুনের ভয়াবহতার কারণে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহতদের মধ্যে হাসপাতালের রোগীর পাশাপাশি মেডিক্যাল স্টাফ, নার্স, এবং ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মী রয়েছেন। এখনো হাসপাতালের ভিতরে অনেক মানুষ আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ বলছে, ত্রুটিযুক্ত তার থেকে ট্যাংকে বিস্ফোরণ হওয়ায় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। এ ঘটনার জেরে এরইমধ্যে ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

ইরাকে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধবিগ্রহ ও সংঘাতে স্বাস্থ্যব্যবস্থা নাজুক হয়ে পড়েছে। এই নিয়ে বিক্ষোভে নেমেছেন ভুক্তভোগীদের স্বজনরা। ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজিমি এরইমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। সে সময় হাসপাতালের প্রধানকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।

নিহতদের মধ্যে অধিকাংশ আগুনে পুড়ে মারা গেছে। গত তিন মাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ