আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে তীব্র তাপদাহে নিহত কমপক্ষে ৭১

যুক্তরাষ্ট্রে তীব্র তাপদাহে নিহত কমপক্ষে ৭১
যুক্তরাষ্ট্রে তীব্র তাপদাহে নিহত কমপক্ষে ৭১

যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে তীব্র তাপদাহে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭১ জন। এখনো অরেগন রাজ্যে নিয়ন্ত্রণে আনা যায়নি দাবানল।

মঙ্গলবার (১৩ জুলাই) শহরের স্বাস্থ্য অধিদফতরের বিবৃতিতে জানানো হয়, গেলো ১৫ দিনেই প্রাণহানির এ সংখ্যা ছিলো ৫৪ জন। নিহতরা সবাই প্রাপ্তবয়স্ক। ৪৮ থেকে ৯৭ বছরের মধ্যে হতভাগ্যদের বয়স।

দেশটির এক তদন্ত প্রতিবেদন অনুসারে জানা যায়, যথেষ্ট শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় ঘরেই হিটস্ট্রোকে মারা গেছেন বেশিরভাগ মানুষ। বর্তমানে পোর্টল্যান্ডের তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া রাজ্যের ৩৯ স্কয়ার কিলোমিটার এলাকা। হুমকির মুখে ছয় শতাধিক ঘরবাড়ি ও স্থাপনা। বাসিন্দাদের সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে।

এর আগে গত মাসে তীব্র তাপদাহ অনুভূত হয় কানাডা-যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী এলাকাগুলোয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ