আন্তর্জাতিক

করোনার তৃতীয় ঢেউয়ের শুরুর ধাপে বিশ্ব: ডব্লিউএইচও

টেডরস আধানম ঘেব্রেইয়েসুস, মহাপরিচালক, বিশ্ব স্বাস্থ্য (WHO()
টেডরস আধানম ঘেব্রেইয়েসুস, মহাপরিচালক, বিশ্ব স্বাস্থ্য (WHO()

বিশ্ব বর্তমানে করোনার তৃতীয় ঢেউয়ের শুরুর ধাপে রয়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেডরস আধানম ঘেব্রেইয়েসুস।

বুধবার কোভিড-১৯ বিষয়ক আইএইচআরের অষ্টম বৈঠকের শুরুতে তিনি একথা জানান।

ডব্লিউএইচও প্রধান বলেন, আমরা এখন করোনার তৃতীয় ঢেউয়ের প্রাথমিক ধাপে রয়েছি। গত ১০ সপ্তাহ ধরে করোনার সংক্রমণ ও মৃত্যু নিম্নমুখী ছিল। কিন্তু গত সপ্তাহ থেকে বিশ্বব্যাপী সংক্রমণ ও মৃত্যু বাড়তে শুরু করেছে।

এর কারণ হিসেবে করোনার তীব্র সংক্রমিত ধরন 'ডেল্টার' কথা উল্লেখ করে টেডরস আধানম বলেন, ডেল্টা ধরন বর্তমানে বিশ্বের ১১১টি দেশে ছড়িয়ে পড়েছে। এটি শিগগিরই বিশ্বজুড়ে করোনার নিয়ন্ত্রক ধরন হয়ে উঠবে।

তিনি টিকার মর্মস্পর্শী বৈষম্যের সমালোচনা করে বলেন, টিকার ঘাটতি মানে বিশ্বের অধিকাংশ লোককে মহামারির দয়ার ওপর ছেড়ে দেওয়া। বিশ্বের অনেক দেশ এখনও কোনো টিকাই পায়নি। আবার অনেকে প্রয়োজনীয় পরিমাণ পায়নি।

এ প্রসঙ্গে ডব্লিউএইচও মহাপরিচালক উল্লেখ করেন, কোভ্যাক্স কাজ করছে। তবে সীমিত পরিসরে। কোভ্যাক্স এ পর্যন্ত ১০ কোটি ডোজ টিকা সরবরাহ করতে পেরেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ