আন্তর্জাতিক

জার্মানিতে ভয়াবহ বন্যা: নিহত ১৯

জার্মানিতে ভয়াবহ বন্যা: নিহত ১৯
জার্মানিতে ভয়াবহ বন্যা: নিহত ১৯

জার্মানিতে ভয়াবহ বন্যায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। রাস্তায় পানির প্রবল প্রবাহ এবং জলাবদ্ধতার ঘটনায় আরও কয়েক ডজন ব্যক্তি নিখোঁজ রয়েছে। পানির প্রবল প্রবাহে অনেক গাড়ি ভেসে গেছে। ধসে পড়েছে কিছু ভবনও। খবর বার্তা সংস্থা এপির।

দেশটির পশ্চিমাঞ্চলীয় কাউন্টির ইউসকারচেনের কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার ৮ জনের মৃত্যু হয়েছে। বন্যার কারণেই তাদের মৃত্যু হয়েছে। তবে ফোন এবং ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলেও জানিয়েছে তারা।

পশ্চিমাঞ্চলীয় শহর কোবলেঞ্জের পুলিশ জানিয়েছে, আহরওয়েলার কাউন্টিতে ৪ জনের মৃত্যু হয়েছে। সেখানে প্রায় ৫০ জন ব্যক্তি তাদের বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। তারা জানায় শুল্ড গ্রামে ছয়টি বাড়ি ধসে পড়েছে। অনেক মানুষ নিখোঁজ বলে খবর পেয়েছি আমরা।

ওই অঞ্চলের গত কয়েকদিন ধরেই প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছিল। বন্যার কারণে জার্মানির পশ্চিমাঞ্চলীয় এবং মধ্যাঞ্চলীয় এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার পর কর্তৃপক্ষ জরুরি অবস্থা জারি করেছে। বন্যার কারণে প্রতিবেশী দেশ বেলজিয়ামেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ