আন্তর্জাতিক

ইউরোপে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২০

ইউরোপে ভয়াবহ বন্যা
ইউরোপে ভয়াবহ বন্যা
ইউরোপের পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২০ হয়েছে। শুধু জার্মানিতেই মারা গেছে একশ জন মারা গেছে। এছাড়া বেলজিয়ামে ২০ জনের মৃত্যু হয়েছে। পশ্চিম ইউরোপে রেকর্ড বৃষ্টিপাতের কারণে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় প্লাবিত হয়েছে উপকূলীয় অঞ্চল। বন্যার পানিতে দেশটির বেশ কিছু গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহরওয়েইলার শহরে অন্তত ১ হাজার ৩শ' জন এখনও নিখোঁজ রয়েছেন। স্থানীয়রা জানান, নদীর পানি বেড়ে গিয়ে কয়েক মিনিটের মধ্যেই উপকূলীয় অঞ্চল তলিয়ে যায়। এসময় নিরাপদে সরে যেতে পারে নি অনেকেই। উদ্ধারকাজ চালাতে ১৫ হাজার পুলিশ, সেনা ও জরুরি কর্মী মোতায়েন করেছে জার্মান সরকার। বেলজিয়ামের লিয়েজ শহরের বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নেয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। জার্মানি, বেলজিয়াম ছাড়াও নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ এবং সুইজারল্যান্ডেও বন্যা দেখা দিয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ