আন্তর্জাতিক

কর্মস্থলে হিজাব নিষিদ্ধের আদেশ দিলো জার্মান আদালত

কর্মস্থলে হিজাব নিষিদ্ধের আদেশ দিলো জার্মান আদালত
কর্মস্থলে হিজাব নিষিদ্ধের আদেশ দিলো জার্মান আদালত

কর্মস্থলে মুসলিম নারীদের হিজাব নিষিদ্ধের আদেশ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের একটি শীর্ষ আদালত। তাদের বক্তব্য হলো, কোনো ধর্মীয় ও রাজনৈতিক পরিচয় ধারণ করে এমন পোষাক কর্মস্থলে পরিধান করা যাবে না। তবে এ ক্ষেত্রে শর্ত হলো, নিয়োগকারী প্রতিষ্ঠানের ইচ্ছার ওপর এ হিজাব নিষিদ্ধের বিষয়টি নির্ভর করবে।

আল জাজিরার সূত্রে জানা গেছে, জার্মানির একটি আদালত গত বৃহস্পতিবার (১৫ জুলাই) এ আদেশ দেন। দেশটির দুই মুসলিম কর্মজীবী নারীর দায়ের করা মামলায় এমন রায় প্রদান করে দেশটির আদালত। কর্মস্থলে হিজাব পরায় চাকরিচ্যুত হওয়ায় আদালতের দ্বারস্থ হন ঐ দুই মুসলিম নারী। প্রতিকার পেতে তারা আদালতে গেলে ঐ প্রতিষ্ঠানের পক্ষেই রায় দেন জার্মানির ওই আদালত। ওই দুই মুসলিম নারী জার্মানির হ্যামবার্গে একটি শিশু পরিচর্যা কেন্দ্রে কাজ করতেন। কর্মস্থলে হিজাব পরায় সম্প্রতি তাদের চাকরিচ্যুত করা হয়।

আদালত আরও বলেন, কর্মস্থলে নিজের অবয়ব ঢেকে রাখা আইন বিরোধী কাজ। সেবাদানকারীকে অবশ্যই মুখমণ্ডল খোলা রাখতে হবে। রাজনৈতিক বা ধর্মীয় কারণে কোনোভাবেই কর্মক্ষেত্রে নিজের মুখ ঢেকে রাখা যাবে না। ঐ আদেশে আরও বলা হয়, এসব ক্ষেত্রে নিয়োগ দানকারী প্রতিষ্ঠান চাইলে কর্মী ছাটাই করতে পারবে।

এর আগে ২০১৭ সালে লুক্সেমবার্গের আদালত এক আদেশে বলেন, কর্মক্ষেত্রে মাথায় স্কার্ফসহ ধর্মীয় পরিচয় বহন করে এমন কিছু পরা যাবে না। ইউরোপের বিভিন্ন দেশে এ রায়ের বিরুদ্ধে মুসলিম সংগঠনগুলোর প্রতিবাদ অব্যাহত রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ