আন্তর্জাতিক

মসজিদুল আকসায় ইসরায়েলের চরমপন্থী গোষ্ঠীর হামলা, উত্তেজনা

মসজিদুল আকসায় ইসরায়েলের চরমপন্থী গোষ্ঠীর হামলা, উত্তেজনা
মসজিদুল আকসায় ইসরায়েলের চরমপন্থী গোষ্ঠীর হামলা, উত্তেজনা

ফের উত্তেজনা দেখা দিয়েছে মুসলমানদের অন্যতম পবিত্রতম স্থান মসজিদুল আকসাকে ঘিরে। এবার ওই মসজিদে ইহুদিদের প্রবেশ কেন্দ্র করে তৈরি হয়েছে এই উত্তেজনা।

জানা গেছে, ইসরায়েলের চরমপন্থী কয়েকটি গোষ্ঠী রবিবার মসজিদুল আকসায় ঢুকতে ইহুদি উপশহরবাসীদের প্রতি আহ্বান জানায়। এরপর চারশ’র বেশি ইসরায়েলি ইহুদি সেখানে প্রবেশ করে।

রবিবার এ ঘটনায় উত্তেজনা দেখা দিলে ইসরায়েলি বাহিনী এক ফিলিস্তিনিকে ব্যাপক মারধর করে এবং আটক করে।

এদিকে, মসজিদুল আকসায় হামলার পরিণতির বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো। হামাস এক বিবৃতিতে হামলা ঠেকাতে ফিলিস্তিনিদেরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

একইসাথে, পশ্চিম তীর ও দখলদার ইসরায়েলের ভেতরে বসবাসকারী সব ফিলিস্তিনিকে আজ সোমবার আরাফা দিবস পর্যন্ত মসজিদুল আকসার দিকে যাত্রা অব্যাহত রাখতে বলা হয়েছে এবং প্রতিরোধকারীদের তাদের আঙুল অস্ত্রের ট্রিগারে রাখতে বলেছে, যাতে ইসরায়েল বুঝতে পারে মসজিদুল আকসা রক্ষায় ফিলিস্তিনিরা প্রস্তুত রয়েছে। এ ব্যাপারে কোনও ধরনের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ধৈর্যের পরীক্ষা না নিতেও দখলদার ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে হামাস।

এছাড়া বায়তুল মুকাদ্দাসের পুরোনো দেওয়ালের চারপাশে মিছিল করতেও ইহুদিবাদীদের প্রতি আহ্বান জানিয়েছে একটি উগ্র দখলদার সংগঠন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ