আন্তর্জাতিক

পাকিস্তানে বাস-ট্রাক সংঘর্ষে নিহত কমপক্ষে ৩০, আহত ৪০

পাকিস্তানে বাস-ট্রাক সংঘর্ষে নিহত কমপক্ষে ৩০, আহত ৪০
পাকিস্তানে বাস-ট্রাক সংঘর্ষে নিহত কমপক্ষে ৩০, আহত ৪০

পাকিস্তানের পাঞ্জাবের দেরা ঘাজি খান এলাকার ইন্দুস হাইওয়েতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন ৪০ জন।।

পাকিস্তানের পত্রিকা ডনের খবরে বলা হয়েছে, বাসটি শিয়ালকোট থেকে রাজপুরে যাচ্ছিল।

দেরা ঘাজি খানের কমিশনার ইরশাদ আহমেদ বলেন, নারী, শিশুসহ ৩০ জন প্রাণ হারিয়েছেন এ দুর্ঘটনায়। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। যারা আহত হয়েছেন, তাদের দেরা ঘাজি খানের ডিএইচকিউ টিচিং হাসপাতালে নেওয়া হচ্ছে।

এই বাসে যারা ছিলেন তাঁদের অধিকাংশই শ্রমিক। তাঁরা ঈদ উদযাপন করতে বাড়ি ফিরছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ দুর্ঘটনায় নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, আসন্ন ঈদুল আজহার ছুটিতে এখন মানুষ বাড়ি ফিরছে, এমন সময় এ দুর্ঘটনা, কোন দুর্ঘটনাই যে কোন বিপর্যয়ের চেয়ে কম নয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ