আন্তর্জাতিক

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা
আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মাঝেই তালেবানদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তারা। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ জুলাই) তথ্যটি জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

আফগান সরকারি বাহিনীর বরাত দিয়ে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, আফগান সেনাবাহিনীকে সহযোগিতা করতেই বিমান হামলা চালানো। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

এক সংবাদ সম্মেলনে এই কর্মকর্তা আরও বলেন, আফগান বাহিনীকে সহযোগিতা করতে এ রকম হামলা আরও চালানো হবে। আর এটির বৈধতা দিয়েছেন মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি।

এর আগে বুধবার এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, তালেবানদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র আফগান নিরাপত্তা বাহিনী ও সরকারকে সহযোগিতা দেবে।

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলে বলেন, ইতিমধ্যে তালেবানরা আফগানিস্তানের ৪০০ এর অধিক এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। তবে জনবহুল প্রধান শহরগুলো নিয়ন্ত্রণে নিতে পারেনি তারা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ