আন্তর্জাতিক

দাবানলে পুড়েছে যুক্তরাষ্ট্রের ২০০ বর্গকিলোমিটার বনভূমি, ১০টি বাড়ি ধ্বংস

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া-নেভেদা অঙ্গরাজ্যে দাবানল
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া-নেভেদা অঙ্গরাজ্যে দাবানল

দাবানলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া-নেভেদা অঙ্গরাজ্য। এরই মধ্যে পুড়েছে লেক তাহো এলাকার ২০০ বর্গকিলোমিটারের বেশি বনভূমি, ধ্বংস হয়েছে অন্তত ১০টি বাড়ি ও ঝুঁকিতে রয়েছে আরও ১৫শ’ স্থাপনা।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চার হাজার কর্মী। নিয়োজিত রয়েছে অন্তত ৬০টি অগ্নিনির্বাপক বিমান ও হেলিকপ্টার। দমকা বাতাস ও অতিরিক্ত তাপে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিরূপ আবহাওয়া সৃষ্টি হয়েছে পশ্চিমা দেশগুলোতে। এর ফলাফলই ঘন ঘন তাপদাহ ও দাবানলের মত প্রাকৃতিক দুর্যোগ।

শুক্রবার (২৩ জুলাই) অঞ্চলটিতে তাপমাত্রা পৌঁছায় ৩২ ডিগ্রি সেলসিয়াসে। গত ত্রিশ বছরের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা আর শুষ্ক আবহাওয়া বিরাজ করছে দেশটিতে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ