আন্তর্জাতিক

মার্কিন কর্মকর্তাদের ওপর চীনের পাল্টা নিষেধাজ্ঞা

 মার্কিন কর্মকর্তাদের ওপর চীনের পাল্টা নিষেধাজ্ঞা
মার্কিন কর্মকর্তাদের ওপর চীনের পাল্টা নিষেধাজ্ঞা

বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা এবং সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। সম্প্রতি হংকং ইস্যুতে চীনা কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা হিসেবে এমন পদক্ষেপ নিলো বেইজিং। খবর বিবিসির।

চীনের নিষেধাজ্ঞায় সাবেক মার্কিন বাণিজ্যমন্ত্রী উইলবার রসের নামও রয়েছে। এমন এক সময় চীন এই পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করলো যখন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শার্মেনের বেইজিং সফর করার কথা রয়েছে।

হংকংয়ে নিরাপত্তা অভিযানে ভূমিকা থাকা চীনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। এমনকি হংকংয়ে মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলোকেও সম্ভাব্য ঝুঁকির ব্যাপারে সতর্ক করে দিয়েছিল ওয়াশিংটন।

গণতন্ত্রপন্থী ব্যাপক বিক্ষোভের পর গত বছর হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন চালু করে চীন। রাষ্ট্রীয় বা দলীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ানো, ক্ষমতাসীনদের সমালোচনা এবং বিদেশি বাহিনীর সঙ্গে জোটবদ্ধতা অপরাধ হিসেবে গণ্য হবে এই আইনে। এজন্য সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারা খাটতে হবে অভিযুক্ত ব্যক্তিকে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানায়, হংকংয়ের ব্যবসার পরিবেশকে ভিত্তিহীনভাবে নষ্ট করতে এবং আন্তর্জাতিক লঙ্ঘন লঙ্ঘন এবং আন্তর্জাতিক সম্পর্কের মূল্যবোধ ভঙ্গ করতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।

তারা জানায়, রসসহ আরও সাতজন ব্যক্তি এবং কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যমন্ত্রী রস হুয়াওয়ে এবং জেটিই’র মতো চীনা টেলিকম জায়ান্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ