আন্তর্জাতিক

দ. আফ্রিকায় সহিংসতা: নিহত বেড়ে ৩৩৭

দ. আফ্রিকায় সহিংসতা
দ. আফ্রিকায় সহিংসতা

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে আটকের পর থেকে দেশটিতে শুরু হয়েছে বিক্ষোভ। এখন পর্যন্ত সেখানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৭ জনে। আগের দিন ঘোষিত ২৭৬ জন থেকে মৃতের সংখ্যা এক লাফে বেড়ে ৩৩৭ জনে দাঁড়ালো।

এক সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রপতি বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী খুম্বুডজো ন্যাশনভেনি বলেন, দক্ষিণ আফ্রিকান পুলিশ গাউতেং প্রদেশে সহিংসতা সংশ্লিষ্ট মৃতের সংখ্যা সংশোধন করে ৭৯ জনের এবং কওয়াজুলু-নাতালে ২৫৮ জনের কথা জানিয়েছে। সহিংসতা চলাকালে মারাত্মকভাবে আহতদের প্রাণহানির ফলে মৃতের সংখ্যা বেড়ে যায়।

জুমাকে গ্রেফতারের পর শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই সহিংস হয়ে ওঠে। দোকানপাট লুটের পাশাপাশি শুরু হয় ভাঙচুর। অনেক জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়। জুমাকে গ্রেফতার করা নিয়ে ক্ষোভ ছিলই, তার সঙ্গে যুক্ত হয় লকডাউনে প্রচুর মানুষের চাকরি যাওয়া এবং খাদ্যদ্রব্যের দাম আকাশছোঁয়া হয়ে যাওয়ার ঘটনা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ