আন্তর্জাতিক

কান্দাহারে তালেবান অবস্থানে মার্কিন বিমান হামলা

কান্দাহারে তালেবান অবস্থানে মার্কিন বিমান হামলা
কান্দাহারে তালেবান অবস্থানে মার্কিন বিমান হামলা

আফগানিস্তানের কান্দাহার প্রদেশে তালেবান অবস্থানে বিমান হামলা চালিয়েছে আমেরিকা।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, দেশটির সেনারা গত কয়েকদিনে আফগান নিরাপত্তা বাহিনীর সমর্থনে তালেবান অবস্থানে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে।খবর স্পুটনিকের।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ কান্দাহারসহ আরও কয়েকটি অঞ্চলে তাদের অবস্থানে মার্কিন বিমান বাহিনীর বোমাবর্ষণের খবর নিশ্চিত করে বলেছেন, এ ধরনের হামলার ব্যাপারে তালেবান নির্লিপ্ত থাকবে না।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র জন এফ কিরবি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আফগানিস্তানে তালেবান অবস্থানে কয়েক দফা বিমান হামলার কথা নিশ্চিত করলেও এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন।

জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, মার্কিন বিমান হামলায় তাদের কেউ হতাহত হয়নি।তিনি বলেন, দোহা শান্তি চুক্তি লঙ্ঘন করে আমেরিকা এ হামলা চালিয়েছে এবং তালেবান এর জবাব দেবে।

দোহা চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ ধারা ছিল সহিংসতা বন্ধ করা। আফগান সরকার ও তার আন্তর্জাতিক মিত্ররা গত এক বছর ধরে তালেবানকে সেদেশে সহিংসতার বিস্তার ঘটানোর জন্য অভিযুক্ত করে আসছে।

তালেবান গত কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তান জুড়ে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হামলা জোরদার করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ