আন্তর্জাতিক

তালেবান ঠেকাতে আফগানিস্তানে রাতে কারফিউ

তালেবান ঠেকাতে আফগানিস্তানে রাতে কারফিউ
তালেবান ঠেকাতে আফগানিস্তানে রাতে কারফিউ

আফগানিস্তানে একের পর এক শহর দখল করছে তালেবান। আফগান সরকার তালেবানের অগ্রগামিতা থামাতে সে দেশের বেশির ভাগ এলাকাজুড়ে গতকাল শনিবার অনির্দিষ্টকালের জন্য রাত্রিকালীন কারফিউ জারি করেছে। সংবাদমাধ্যম সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসলামী বিদ্রোহী গ্ৰুপ তালেবান দ্রুত যুদ্ধক্ষেত্রে সফল হয়ে আফগানিস্তানের প্রায় ৩৪টি প্রদেশের রাজধানীসহ দেশটির রাজধানী কাবুলের কাছে এসে পৌঁছেছে। এরই পরিপ্রেক্ষিতে দেশটির প্রায় সব প্রদেশে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।

আফগান স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্রের বরাত দিয়ে ভয়েস অব আমেরিকা জানিয়েছে, দেশটির সব প্রদেশে রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। তবে কারফিউ’র আওতায় থাকবে না কাবুল, নানগর্হার ও পাঞ্জশির প্রদেশ।

স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র আহমেদ জিয়া জিয়া বলেন, তালেবান সাধারণত রাতের শেষ ভাগে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড চালায়, তাই সহিংসতা এড়াতে জনগণের রাত্রিকালীন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।

গত মে মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও জোটবাহিনী আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করলে, তালেবান ব্যাপক আগ্রাসী অভিযান শুরু করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ