আন্তর্জাতিক

চীনে গুদামে আগুন, নিহত ১৪

চীনে গুদামে আগুন
চীনে গুদামে আগুন

চীনের উত্তর-পূর্বাঞ্চলের জিলিন প্রদেশের রাজধানী চ্যাংচুনে একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। তকে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উদ্ধারকাজ এখনও চলছে। ভবনটির চারপাশ কাঁচ দিয়ে ঘেরা। খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়ার।

এর আগে জুনে চীনের হেনান প্রদেশে একটি বোর্ডিং স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮ জন নিহত হয়। এর মধ্যে অধিকাংশই শিশু। ওই স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়। চীনের সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা অগ্নি নিরাপত্তার ক্ষেত্রে উন্নত সুরক্ষা মানের নিশ্চয়তা চেয়েছেন।

২০১৭ সালে বেইজিংয়ের অভিবাসী অধ্যুষিত এলাকায় দুইবার অগ্নিকাণ্ডের ঘটনায় দুই ডজন মানুষ নিহত হয়। এছাড়া ২০১০ সালে সাংহাই আবাসিক ব্লকের একটি ২৮ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫৮ জন প্রাণ হারায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ