আন্তর্জাতিক

গৃহকর্মীদের নিবন্ধন করছে শ্রীলঙ্কা সরকার

গৃহকর্মীদের নিবন্ধন করছে শ্রীলঙ্কা সরকার
গৃহকর্মীদের নিবন্ধন করছে শ্রীলঙ্কা সরকার

শ্রীলংকার যারা গৃহকর্মীর কাজ করছে কিংবা যারা এই পেশায় নিয়োগ পেতে চায়, তাদের সবাইকে স্থানীয় কর্মকর্তাদের কাছে নিবন্ধন করার আদেশ দিয়েছে দেশটির সরকার। এ মাসে বিরোধী দলীয় এক রাজনীতিবিদের বাড়িতে কর্মরত ১৬ বছর বয়স্ক একটি মেয়ের মৃত্যুর পর এই পদক্ষেপ নেয়া হলো। এ খবর বিবিসি বাংলা’র।

ওই ঘটনাটির পর শ্রীলংকায় হাজার হাজার গৃহকর্মীর কাজের পরিবেশ নিয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। সেই মেয়েটি আগুনে পোড়ার ক্ষতের কারণে মারা যায়। কিন্তু ময়না তদন্তে দেখা যায়, তার ওপর যৌন অত্যাচার চালানো হয়েছিল।

রিশাদ বাথিউদিন নামে ওই রাজনীতিবিদের তিনজন আত্মীয়কে এ ব্যাপারে গ্রেফতার করা হয়েছে।

দেশটির একজন মন্ত্রী বলেছেন, নতুন এই পদ্ধতির ফলে তাদের যেন জোর করে কাজ করানো না হয় তা নিশ্চিত হবে।

শ্রীলংকার আইন অনুযায়ী, বাবুর্চি ও অন্যান্য গৃহকর্মীদের জন্য ন্যূনতম বেতন ঠিক করা নেই। এদের বেশিরভাগই তামিল জাতিগোষ্ঠীর, ব্রিটিশ জামানায় যাদের পূর্বপুরুষকে চা বাগানের শ্রমিক হিসেবে ভারত থেকে আনা হয়েছিল।

অনেকেই গৃহকর্তার বাড়িতে থেকেই কাজ করেন এবং গড়পড়তা মাসে ১০০ ডলার সমপরিমাণ অর্থ বেতন পান।

অধিকার কর্মীরা অভিযোগ করছেন, এই গৃহকর্মীদের অনেককেই কোন বিরতি ছাড়া দীর্ঘ সময় কাজ করতে হয় এবং নানা রকম নির্যাতন ভোগ করতে হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ