আন্তর্জাতিক

বরখাস্ত হলেন তিউনিশিয়ার প্রধানমন্ত্রী

তিউনিশিয়ার প্রেসিডেন্ট কাইস সাইয়েদ
তিউনিশিয়ার প্রেসিডেন্ট কাইস সাইয়েদ
তিউনিশিয়ার প্রেসিডেন্ট কাইস সাইয়েদ রোববার (২৫ জুলাই) দেশটির সংসদ ভেঙে দিয়েছেন এবং প্রধানমন্ত্রী হিচেম মিচিচিকে বরখাস্ত করেছেন। খবর আল জাজিরার। মূলত মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে ব্যর্থতা ও অর্থনৈতিক ভঙ্গুর অবস্থার কারণে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিক্ষোভ করছিল তিউনিশিয়ার সাধারণ মানুষ। তারা বিভিন্ন বড় বড় শহরে সরকারবিরোধী বিক্ষোভ চালিয়ে আসছিল। পুলিশের সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষও চলছিল। তাদের চলমান বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে বরখাস্ত করতে বাধ্য হয়েছেন। তবে গেল এক বছরেরও বেশি সময় ধরে প্রেসিডেন্টের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্ব চলছে প্রধানমন্ত্রীর। মিচিচি সেটারই শিকার হয়েছেন বলে দাবি করছে কেউ কেউ। শিগগিরই প্রেসিডেন্ট তার নির্বাহী ক্ষমতা ব্যবহার করে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করবেন এবং সংসদ চালু করবেন। এদিকে তিউনিশিয়ার সংসদের স্পিকার রাচেদ ঘানৌচি এই ঘটনাকে দেশটির বিপ্লব ও সংবিধানের পরিপন্থী বলে উল্লেখ করেছেন। তিনি প্রেসিডেন্টের বিরুদ্ধে বিপ্লব ও সংবিধান বিরোধী অভ্যুত্থানেরও অভিযোগ এনেছেন। প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তের সমালোচনা করছে দেশটির ক্ষমতাসীন দল এন্নাদাহও। এক ফেসবুক বার্তায় ক্ষমতাসীন দল এন্নাদাহ পার্টি লিখেছে, ‘কাইস সাইয়েদ যা করছে তা রাষ্ট্রীয় অভ্যুত্থান। যেটা দেশের বিপ্লব ও সংবিধান পরিপন্থী। তিউনিশিয়ার জনগন ও এন্নাদাহ’র সমর্থকরা এটা রুখে দিবে।’
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ