আন্তর্জাতিক

আসাম-মিজোরাম সীমান্ত সংঘর্ষে আসামের ৬ পুলিশ নিহত

আসাম-মিজোরাম সীমান্ত সংঘর্ষে আসামের ৬ পুলিশ নিহত
আসাম-মিজোরাম সীমান্ত সংঘর্ষে আসামের ৬ পুলিশ নিহত

সীমান্ত বিরোধের জেরে উত্তাল ভারতের দুই রাজ্য আসাম ও মিজোরাম। ভারতীয় পত্রিকা দ্য হিন্দু জানিয়েছে, সংঘাতে গোলাগুলিতে প্রাণ গেছে ৬ অসমিয়া পুলিশ সদস্যের, আহত হয়েছেন অন্তত ৬০ জন।

সোমবার (২৭ জুলাই) মিজোরামের সীমান্তবর্তী শহর বৈরেংতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তঃরাজ্য সীমানা বিরোধ নিষ্পত্তিতে মেঘালয়ের রাজধানী শিলংয়ে উত্তর-পূর্বাঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করার দুই দিন না পেরুতেই এই সংঘর্ষের ঘটনা ঘটলো।

সংঘর্ষের পর এক টুইটার পোস্টে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা জানান, সংঘর্ষে আহত অর্ধ-শতাধিক। তার সেই পোস্টে প্রাণঘাতী হামলার জন্য সরাসরি মিজোরাম পুলিশকে দোষারোপ করেন তিনি। জানান, সংঘাত চলাকালে মেশিনগান ব্যবহার করেছে প্রতিবেশী রাজ্যটি। অভিযোগ করেন, লায়লাপুরে সংরক্ষিত বনাঞ্চল ধ্বংসের মাধ্যমে সড়ক এবং সেনা ব্যারাক বানাচ্ছে মিজোরাম।

এদিকে, আসামের নিরাপত্তা সদস্যরাই সোমবার সীমান্ত অতিক্রম করে পুলিশ চৌকিতে হামলা চালিয়েছে এমন অভিযোগ তুলেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরাম-থাংগার।

এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে তর্কে জড়িয়েছে দুই রাজ্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে এরইমাঝে দুই মুখ্যমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ