আন্তর্জাতিক

লিবিয়া উপকূলে আবারও নৌকা ডুবি: ৫৭ নিহতের আশঙ্কা

 লিবিয়া উপকূলে নৌকা ডুবি (পূর্বের ছবি)
লিবিয়া উপকূলে নৌকা ডুবি (পূর্বের ছবি)

লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে ৫৭ জন নিখোঁজ হয়েছে। আশংকা করা হচ্ছে তাদের সবাই মারা গেছে।

জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থার মুখপাত্র সাফা মিশেলি জানান, স্থানীয় সময় রবিবার লিবিয়ার পশ্চিম উপকূলীয় শহর খুমস থেকে ৭৫ অভিবাসন প্রত্যাশী নিয়ে একটি নৌকা ছেড়ে যায়। সোমবার নৌকা ডুবার পর ঘটনাস্থল থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের অধিকাংশই নাইজেরিয়া, ঘানা ও গাম্বিয়ার অধিবাসী। যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। একই সাথে বৈরী আবওহাওয়ার মুখোমুখি হয় । ডুবে যাওয়াদের মধ্যে অন্তত ২০ জন নারীসহ দুই শিশু ছিল।

জাতিসংঘ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার প্রবণতা বেড়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, এ বছরের প্রথম ছয় মাসে অন্তত সাত হাজার মানুষকে সমুদ্র থেকে উদ্ধার করে লিবিয়া ফেরত পাঠানো হয়েছে।

২০১১ সালের পর থেকে ইউরোপে যাওয়ার জন্য লিবিয়া প্রধান ট্রানজিটে পরিণত হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ