আন্তর্জাতিক

'ভ্যাকসিন পাসপোর্ট' আইনের অনুমোদন দিল ফ্রান্স

'ভ্যাকসিন পাসপোর্ট' আইনের অনুমোদন দিল ফ্রান্স
'ভ্যাকসিন পাসপোর্ট' আইনের অনুমোদন দিল ফ্রান্স

ফ্রান্সের পার্লামেন্ট তীব্র প্রতিবাদ-বিক্ষোভের জেরে গত রবিবার (২৫ জুলাই) নিত্যদিনের চলাচলের সুবিধার্থে 'ভ্যাকসিন পাসপোর্ট' আইন অনুমোদন করেছে। তবে ভ্যাকসিন পাসপোর্ট নিয়ে পার্লামেন্টে ব্যাপক বিতর্ক চলে। পরে পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষের আইনপ্রণেতাদের মধ্যে সমঝোতার ভিত্তিতে আইনটি অনুমোদিত হয়।

এ আইনের কারণে আবারও বিক্ষোভে কেঁপে উঠেছে ফ্রান্স। ১ লাখ ৬০ হাজারেরও বেশি লোক প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে এর বিরোধিতা করে। এসময় অনেক লোককে গ্রেফতার করা হয়। গত সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো স্বাস্থ্য পাশের বিষয়ে নির্দেশ জারি করেন।

এতে বলা হয়েছে, সিনেমা হল কিংবা নাইটক্লাবের মতো জায়গা, যেখানে ৫০ জনের বেশি লোক জড় হবে সেখানে এই পাশ লাগবে। এছাড়াও আগস্ট থেকে বিমান ভ্রমণ ও আন্তঃট্রেন ভ্রমণেও এ পাশ বাধ্যতামূলক করা হচ্ছে। পাশটিতে টিকার সবগুলো ডোজ সম্পর্কে এবং করোনা নেগেটিভের তথ্য থাকবে।

ম্যাক্রোর এ ঘোষণার মধ্য দিয়ে ফরাসি সরকারের করোনা মোকাবিলায় টিকাকেই প্রধান হাতিয়ার হিসেবে গণ্য করার বিষয়টি উঠে এসেছে। কেউ কেউ একে নাগরিক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করে। তিন ঘণ্টা ধরে উভয় কক্ষের সদস্যদের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা চলে। শেষ পর্যন্ত তারা সমঝোতায় পৌঁছালে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। পক্ষে ভোট পড়ে ১৫৬ এবং বিপক্ষে ৬০। ভোট দেওয়া থেকে বিরত থাকেন ১৪ জন। তবে এটি আইনে পরিণত হতে ফ্রান্সের সর্বোচ্চ প্রশাসনিক কর্তৃপক্ষ সাংবিধানিক পরিষদের অনুমোদন লাগবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ