আন্তর্জাতিক

এক বছর পর হটলাইন চালু করলো উত্তর ও দক্ষিণ কোরিয়া

 এক বছর পর হটলাইন চালু করলো উত্তর ও দক্ষিণ কোরিয়া
এক বছর পর হটলাইন চালু করলো উত্তর ও দক্ষিণ কোরিয়া

প্রায় এক বছর পর নিজেদের মধ্যে হটলাইন চালু করলো উত্তর ও দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, উভয় দেশ আস্থা পুনর্নির্মাণ ও সম্পর্কের উন্নয়নে সম্মত হয়েছে। গত এপ্রিল থেকেই দুই দেশের প্রেসিডেন্ট ব্যক্তিগত চিঠি আদান-প্রদান করেছেন।

উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ বলেছে, ‘শীর্ষ নেতাদের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, উত্তর ও দক্ষিণ কোরিয়া তাদের সব আন্তঃ কোরীয় যোগাযোগ লিঁয়াজো লাইন ২৭ জুলাই সকাল ১০টা থেকে পুনরায় চালুর পদক্ষেপ নিয়েছে। শীর্ষ নেতারা পারস্পরিক আস্থা পুনরুদ্ধার এবং পুনর্মিলনকে উৎসাহিত করতে বড় পদক্ষেপ নিতে সম্মত হয়েছেন।’

দক্ষিণ কোরিয়ার পুনর্মিলন বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, উভয় পক্ষের প্রতিনিধিরা টেলিফোনে তিন মিনিট কথা বলেছেন। এরপর থেকে উভয় পক্ষে নিয়মিত টেলিফোন যোগাযোগ হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ