আন্তর্জাতিক

জুলিয়ান অ্যাসাঞ্জের নাগরিকত্ব বাতিল করলো ইকুয়েডর

জুলিয়ান অ্যাসাঞ্জ, উইকিলিকস প্রতিষ্ঠাতা
জুলিয়ান অ্যাসাঞ্জ, উইকিলিকস প্রতিষ্ঠাতা

উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের নাগরিকত্ব বাতিল করেছে ইকুয়েডর। দেশটির বিচার বিভাগ এই বিষয়টি অস্ট্রেলিয়াকে জানিয়ে দিয়েছে।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার বরাতে জানা যায় , অ্যাসাঞ্জের নাগরিকত্ব বাতিল কারণ তার নাগরিকত্বের ক্ষেত্রে নানা অসঙ্গতি রয়েছে এবং স্বাক্ষরেও ভিন্নতা রয়েছে, ফিও ঠিকমতো পরিশোধ করা হয়নি।

তবে অ্যাসাঞ্জের আইনজীবী কার্লোস পভেদা জানিয়েছেন, অ্যাসাঞ্জ আদালতে উপস্থিত হতে পারেননি। সঠিক পদ্ধতিতে তার নাগরিকত্ব বাতিল করা হয়নি। তারা এর বিরুদ্ধে আপিল করবেন।

২০১২ সালের জুন থেকে ৮ বছরের বেশি সময় ধরে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। পরে ২০১৯ সালের এপ্রিলে রাজনৈতিক আশ্রয় প্রত্যাহার করে তাকে ব্রিটিশ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অ্যাসাঞ্জ বর্তমানে লন্ডনের বেলমার্সা কারাগারে আটক রয়েছেন। গত জানুয়ারিতে তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর না করার কথা জানিয়েছিল আদালত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ