আন্তর্জাতিক

ইসরায়েলি বাহিনীর সাথে সংঘাতে ২৭০ ফিলিস্তিনি আহত

ইসরায়েলি বাহিনীর সাথে সংঘাতে ২৭০ ফিলিস্তিনি আহত
ইসরায়েলি বাহিনীর সাথে সংঘাতে ২৭০ ফিলিস্তিনি আহত

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সাথে ভয়াবহ সংঘাতে ২৭০ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে স্বেচ্ছাসেবী সংগঠন- রেড ক্রিসেন্ট।

জানা যায়, শুক্রবারের সংঘাতে বেইতা গ্রামের সবচেয়ে বেশি মানুষ আহত হয়েছে। জুম্মার দিন নিয়মিত বিক্ষোভ-আন্দোলনে নামে স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা। এসময় ক্যারাভানের মাধ্যমে পশ্চিম তীরের উত্তরাঞ্চলে দখলদারিত্বে নামে ইহুদি জনগোষ্ঠী। মুহূর্তেই দু’পক্ষের সংঘাতে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

এসময় ইসরায়েলি সেনাবাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস, ফাঁকা বুলেট ছোঁড়ে। তাদের অভিযোগ, সেনাদের দিকে পাথর এবং জ্বলন্ত টায়ার ছুঁড়ছিলো বিক্ষোভকারীরা। দখলকৃত অঞ্চলটির দক্ষিণেও ইহুদি বাহিনীর সাথে ফিলিস্তিনিদের সংঘাত হয়। দু’দিন আগেই সেখানে ২০ বছর বয়সী এক তরুণকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ