আন্তর্জাতিক

তেলবাহী জাহাজে হামলা, ইরানকে দুষলো ইসরায়েল

 তেলবাহী জাহাজে হামলা, ইরানকে দুষলো ইসরায়েল
তেলবাহী জাহাজে হামলা, ইরানকে দুষলো ইসরায়েল

আরব সাগরের ওমান উপকূলে ইসরায়েলি একটি তেলের ট্যাংকারে হামলার ঘটনায় দুই নাবিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে ট্যাংকারটিতে হামলার ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় ইরানকে দায়ী করেছে ইসলায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, তেলবাহী ট্যাংকারে হামলার জন্য ইরান দায়ী।

নিহত নাবিকদের মধ্যে একজন যুক্তরাজ্যের ও অপরজন রোমানিয়ার নাগরিক। ওমানের রাজধানী মাসকট থেকে ১৮৫ মাইল উত্তর-পূর্ব উপকূলের মাসিরাহ দ্বীপে লাইবেরিয়ার পতাকাবাহী মার্সার স্ট্রিট নামের তেলের ট্যাংকারে এ হামলা চালানো হয়

ব্রিটেনভিত্তিক জোদিয়াক কোম্পানি এই জাহাজটি পরিচালনা করছিল। ওই কোম্পানির মূল মালিক হচ্ছেন ইসরাইলের ধনকুবের আইয়াল অফের। জাহাজটি তানজানিয়ার রাজধানী দারুসসালাম থেকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে যাচ্ছিল।

প্রসঙ্গত, সাম্প্রতিক মাসগুলোতে বিশ্বের বিভিন্ন স্থানে ইসরাইলের অনেকগুলো জাহাজে হামলার ঘটনা ঘটে। / রয়টার্স, পার্সটুডে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ