আন্তর্জাতিক

বাবা হচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং তার স্ত্রী ক্যারি জনসন
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং তার স্ত্রী ক্যারি জনসন

বাবা হতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তার স্ত্রী ক্যারি জনসন ইনস্টাগ্রামে এই সুখবর দিয়েছেন। শনিবার (৩১ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এই ক্রিসমাসেই মা হতে যাচ্ছেন জানিয়ে ৩৩ বছর বয়সী ক্যারি ইনস্টাগ্রমে লিখেছেন, আবার গর্ভধারণ করতে পেরে নিজেকে সৌভাগ্যবতী মনে করছি। ওই পোস্টে চলতি বছরের শুরুতে গর্ভপাতের কারণে তার ‘মন ভেঙে’ গিয়েছিল বলেও অকপটে জানিয়েছেন ক্যারি।

ওই দম্পতির প্রথম সন্তান উইলফ্রেডের জন্ম হয় ২০২০ সালের এপ্রিলে। ওই বছরের মে মাসে ওয়েস্টমিনস্টার ক্যাথেড্রালে ঘরোয়া আয়োজনে নিজেদের বিয়েটা সেরে ফেলেন ক্যারি-বরিস। যুক্তরাজ্যের ইতিহাসে ২০০ বছরের মধ্যে বরিস জনসনই প্রথম প্রধানমন্ত্রী যিনি দায়িত্বরত অবস্থায় বিয়ের পিঁড়িতে বসেন।

এটা অবশ্য ৫৭ বছর বয়সী ব্রিটিশ প্রধানমন্ত্রীর তৃতীয় বিয়ে। বরিসের দ্বিতীয় স্ত্রী মেরিনা হুইলার। তাদের চারটি সন্তান আছে। তবে প্রথম স্ত্রী আলেগ্রা মস্টিন-ওয়েন আর বরিসের কোনো সন্তান নেই।

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার সময় ২০০০ সালে বাবা হয়েছিলেন টনি ব্লেয়ার। ২০১০ সালে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে থাকাকালেই কন্যা সন্তানের বাবা-মা হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আর সামান্থা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ