আন্তর্জাতিক

আফগান সেনা অভিযানে ১৩১ তালেবান নিহত

আফগান সেনা অভিযান
আফগান সেনা অভিযান

আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে গত ২৪ ঘণ্টার সেনা অভিযানে বিদেশি যোদ্ধাসহ ১৩১ তালেবান সদস্য নিহত হয়েছেন।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী শনিবার এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছেন। খবর আনাদোলুর।

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, আফগানিস্তানের আটটি প্রদেশ বিশেষ করে হেরাত, কান্দাহার ও গজনিতে একদিনের সেনা অভিযানে এসব তালেবান সদস্য নিহত ও অপর ৬২ জন আহত হয়েছেন।

অভিযানে তালেবানের পেতে রাখা বেশ কয়েকটি মাইন ফিল্ড শনাক্ত ও ধ্বংস করা হয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির বাদাখশান প্রদেশে তালেবানের হয়ে লড়াই করা দুই চেচেন নাগরিককে হত্যা করারও দাবি করেছে।

শনিবার বাদাখশান প্রদেশের ইয়াওয়ান জেলায় চালানো এক বিমান হামলায় অন্তত ২১ তালেবান সদস্য নিহত হন। নিহতদের মধ্যে তিনজন কমান্ডার ও দুই চেচেন নাগরিক ছিল।

এ ছাড়া আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় তাখার প্রদেশের ২০টি গ্রাম থেকে তালেবানদের হটিয়ে দিয়েছে সেনাবাহিনী।

তাখার প্রদেশের তালিকান শহরে গত কয়েক দিন ধরে তালেবানের সঙ্গে আফগান সেনাবাহিনীর তুমুল লড়াই হয়েছে।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর গত কয়েক মাসে তালেবান দেশটির বিস্তীর্ণ অঞ্চল দখল করেছে। সাম্প্রতিক সময়ে এসব জেলা পুনরুদ্ধারের অভিযান শুরু করেছে আফগান সেনাবাহিনী।

আফগানিস্তানের সরকারি সূত্রগুলো দাবি করছে, তারা গণবাহিনীর সহযোগিতায় তালেবানের হাতে বেদখল হয়ে যাওয়া বহু জেলা পুনরুদ্ধার করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ