আন্তর্জাতিক

মিয়ানমারের জঙ্গল থেকে ৪০ মরদেহ উদ্ধার

মিয়ানমারের জঙ্গল থেকে ৪০ মরদেহ উদ্ধার
মিয়ানমারের জঙ্গল থেকে ৪০ মরদেহ উদ্ধার

মিয়ানমারের মধ্যাঞ্চলের এক জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে দেশটির একটি মিলিশিয়া গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। এরপর সেখান থেকে অন্তত ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের শরীরে নির্যাতনের আলামত পাওয়া গেছে। ওই মিলিশিয়া গোষ্ঠীর এক সদস্য এবং দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, গত ১ ফেব্রুয়ারি থেকে দেশটিতে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে সেনাবাহিনীর সহিংস দমনে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। এর বাহিরে স্থানীয় মিলিশিয়া গোষ্ঠীগুলোর সঙ্গেও সেনাদের সংঘাত হয়েছে এবং হচ্ছে। সেগুলোতেও অনেক হতাহতের ঘটনা ঘটছে।

সম্প্রতি মিয়ানমারের স্যাগাইং শহরের কানি এলাকায় সেনাবাহিনীর সঙ্গে মিলিশিয়া গোষ্ঠীগুলোর তীব্র সংঘর্ষের পর অন্তত ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এর সঠিক তথ্য নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কানি মিলিশিয়া গোষ্ঠীর এক সদস্য জানান, বর্তমানে সংঘাত বন্ধ আছে। তবে সেখান থেকে আরও মৃতদেহ পাওয়ার শঙ্কা রয়েছে। যদিও তা পরিষ্কার নয়।

তিনি আরও জানান, প্রতিশোধমূলক হত্যা ও লুটপাটের জন্য মিয়ানমারের সামরিক বাহিনী এবং অপর একটি মিলিশিয়া গোষ্ঠী দায়ী। সংঘাতের কারণে স্থানীয় বাসিন্দারা পার্শ্ববর্তী শহরে পালিয়ে গেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ