আন্তর্জাতিক

ইসরায়েলি বিমান হামলায় পাল্টা রকেট ছুড়েছে হিজবুল্লাহ

ইসরায়েলি বিমান হামলায় পাল্টা রকেট ছুড়েছে হিজবুল্লাহ
ইসরায়েলি বিমান হামলায় পাল্টা রকেট ছুড়েছে হিজবুল্লাহ

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে গত কয়েক দিনে পাল্টাপাল্টি হামলার ঘটনা বেড়েছে। ইরান-সমর্থিত লেবাননের গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলার জবাবে তারা রকেট ছুড়ছে। শুক্রবার দুই দেশের বিতর্কিত শিবা ফার্মস এলাকায় ইসরায়েলি অবস্থানের কাছে রকেট ছোড়া হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

এদিকে, লেবানন ও ইসরায়েলের মধ্যে যে সীমান্ত উত্তেজনা বিরাজ করছে, তা 'খুবই বিপজ্জনক' বলে উল্লেখ করেছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, গত দু'দিন ধরে ভয়াবহ পরিস্থিতি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই তা প্রতিরোধে কাজ করছে তারা।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবানন থেকে অন্তত ১০টি রকেট ছোড়া হয়েছে। এর জবাবে সে স্থানগুলোতে হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে তারা।

বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা শুরু করে ইসরায়েলের যুদ্ধবিমান। ইসরায়েলের দাবি, প্রতিবেশী দেশটি থেকে টানা দ্বিতীয় দিনের মতো রকেট হামলার প্রতিক্রিয়ায় এ অভিযান শুরু করা হয়েছে।

শুক্রবার হিজবুল্লাহর এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলি বিমান হামলার জবাবে রকেট ছোড়া হলে সেগুলো খোলা মাঠে বিস্ফোরিত হয়েছে। এতে হতাহতের কোনো তথ্য দেয়নি গোষ্ঠীটি।

লেবাননের নিরাপত্তা বাহিনী সংশ্নিষ্ট একটি সূত্র জানিয়েছে, হিজবুল্লাহ রকেটগুলো আল-আরকাব এলাকা থেকে ছুড়েছে; এটি লেবাননের শহর সেবার কাছে অবস্থিত।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, বেশিরভাগ রকেটই প্রতিহত করেছে তাদের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। আর বাকিগুলো খোলা মাঠে পড়েছে। ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য তারাও জানায়নি।

অন্যদিকে, রকেট হামলার জবাবে আবারও দক্ষিণাঞ্চলীয় লেবাননে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল।

২০০৬ সাল থেকে ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে আধিপত্য রয়েছে হিজবুল্লাহর। ২০০৬ সালের যুদ্ধের পর থেকে বেশিরভাগ সময় নীরবই থেকেছে লেবানন-ইসরায়েল সীমান্ত। কিন্তু ২০১৪ সালের পর এবারই প্রথম দেশটি লেবাননে বিমান হামলা চালাচ্ছে। / রয়টার্স ও এএফপির।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ