আন্তর্জাতিক

গাজায় আবারও বিমান হামলা চালাল ইসরায়েল

গাজায় ইসরায়েলের বিমান হামলা
গাজায় ইসরায়েলের বিমান হামলা

গত মে মাসে ফিলিস্তিনের গাজায় ব্যাপক বোমা হামলা চালায় ইসরায়েল। এতে বহু বেসামরিক মানুষ হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলকে তখন হামলার কঠোর জবাব দেয় সেখান প্রতিরোধ সংগঠন হামাস। সে সময় ইসরায়েল এবং হামাসের মধ্যে ১১ দিনের সংঘাত যুদ্ধবিরতির মাধ্যমে সমাপ্ত হয়।

কিন্তু যুদ্ধবিরতি ভেঙে আবারও গাজা উপত্যকায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিন থেকে বেলুন হামলার জবাবে শনিবার এই হামলা চালানো হয়েছে বলে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়। তবে ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

হামলার বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গাজার যেখান থেকে হামাস রকেট হামলা চালায় সেখানে এবং তাদের একটি ভবনে বিমান হামলা চালানো হয়েছে। যদিও হামলার বিষয়ে হামাস এখনও কোনও মন্তব্য করেনি।

নিউ প্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, বেইত হানোন এবং জাবালিয়াসহ তিন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল।

মে মাসে দুইপক্ষের সংঘাতে গাজায় ২৫৬ ফিলিস্তিন নিহত হন। অপরদিকে ইসরায়েলে নিহত হয় ১৩ জন। সে সময় ফিলিস্তিন থেকে বেলুন হামলায় ইসরায়েলের বহু জমি ক্ষতিগ্রস্ত হয়। শুক্রবারও গাজা থেকে বেলুন হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েল।

ইসরায়েল সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার দিনভর ফিলিস্তিন থেকে বেলুন ছোড়া হয়েছে। এর জবাবেই বিমান হামলা চালানো হয়েছে।

এদিকে, মে মাসে গাজায় নির্বিচারে বিমান হামলা চালানোয় ইসরায়েলের বিরেদ্ধে সম্প্রতি যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে আন্তর্জাতিক মানবধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ