আন্তর্জাতিক

কাবুলে তালেবান বোমা হামলায় আফগান বিমানবাহিনীর পাইলট নিহত

কাবুলে তালেবান বোমা হামলায় আফগান বিমানবাহিনীর পাইলট নিহত
কাবুলে তালেবান বোমা হামলায় আফগান বিমানবাহিনীর পাইলট নিহত

আফগান বিমানবাহিনীর হামিদুল্লাহ আজিমি নামের এক পাইলট তালেবানের বোমা হামলায় নিহত হয়েছেন। দেশটির রাজধানী কাবুলে ঘটনার সময় বিস্ফোরণে আরো পাঁচ বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। স্টিকি বোমার মাধ্যমে এ হামলা চালানো হয়। শনিবার (৭ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বাহিনীর কমান্ডার আব্দুল ফাতাহ ইসহাকজা জানিয়েছেন, আজিমিকে যুক্তরাষ্ট্রে তৈরি ইউএইচ৬০ ব্ল্যাক হক হেলিকপ্টার ওড়ানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবং তিনি প্রায় চার বছর ধরে আফগান বিমান বাহিনীতে কাজ করেছেন। নিরাপত্তার হুমকির কারণে তিনি এক বছর আগে সপরিবারে কাবুলে চলে এসেছিলেন।

এদিকে তালেবানরা জোজ্জন প্রদেশের কেন্দ্র শেবারগান শহরের নিয়ন্ত্রণ নিয়েছে, এটি জঙ্গিদের হাতে দখল হওয়া দ্বিতীয় প্রাদেশিক রাজধানী। দেশজুড়ে যুদ্ধ বেড়ে যাওয়ায় এটি নিরাপত্তা বাহিনীর জন্য একটি বড় আঘাত। এর আগে, নিমরোজ প্রদেশের জারাঞ্জ শহরটি বিদ্রোহীরা দখল করে। এটি তালেবানের হাতে পতন হওয়া প্রথম আঞ্চলিক রাজধানী ছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ