আন্তর্জাতিক

বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ৪৩ লাখ ছাড়াল

বিশ্বে করোনাভাইরাস
বিশ্বে করোনাভাইরাস

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ৪৩ লাখ ছাড়িয়েছে। এ ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ৪৩ লাখ ৭ হাজার ৩১০ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭১ হাজার ১৮৭ জন। একই সময়ে নতুন করে মৃত্যু হয়েছে ৭ হাজার ৯৪৫ জনের। সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২০ কোটি ৩৪ লাখ ৩৪ হাজার ৭৭১ জনের।

এসময়ে করোনা থেকে সেরে উঠেছেন ১৮ কোটি ২৭ লাখের বেশি মানুষ। এখন করোনা রোগী রয়েছেন এক কোটি ৬৩ লাখের বেশি। এদের মধ্যে ৯৮ হাজারের বেশি রোগীর অবস্থা গুরুতর।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৬৫ লাখ ৪৩ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৩৩ হাজার ১১৬ জনের।

করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ১৯ লাখ ৬৯ হাজারের বেশি মানুষের। এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ২৮ হাজার ৩৩৯ জনের।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ১ লাখ ৬৫ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৩ হাজার ৪৭০ জনের।

তালিকায় ২৬ নম্বরে থাকা বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জনের এবং মৃত্যু হয়েছে ২২ হাজার ৬৫২ জনের। এখন করোনা রোগী রয়েছেন ১ লাখ ২৫ হাজার ৫৯৬ জন। এদের মধ্যে ১৩৬৯ জনের অবস্থা গুরুতর।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ