আন্তর্জাতিক

আফগানিস্তানে ৩ দিনে প্রাণ গেছে ২৭ শিশুর, আহত কমপক্ষে ১৩৬

আফগানিস্তানে গুলি-বোমায় শিশুদের মৃত্যু / আল জাজিরা
আফগানিস্তানে গুলি-বোমায় শিশুদের মৃত্যু / আল জাজিরা

আফগানিস্তানে চলমান লড়াইয়ে গত তিনদিনে প্রাণ গেছে কমপক্ষে ২৭ শিশুর। জাতিসংঘের হিসাব অনুসারে, আহতদের মধ্যে রয়েছে আরও ১৩৬ অপ্রাপ্তবয়স্ক।

সোমবার (৯ আগস্ট) জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এ পরিসংখ্যান প্রকাশ করে। বলা হয়, আন্তর্জাতিক মহলের অস্ত্রবিরতির আহ্বান উপেক্ষা করেছে তালেবান। উল্টো শিশুদের ওপর বাড়াচ্ছে সহিংসতার পরিমাণ। ইউনিসেফের তথ্য অনুসারে, কান্দাহার, খোস্ত ও পাকিতা শহরে সবচেয়ে ঝুঁকির মুখে শিশুরা। বেশিরভাগই দুপক্ষের গোলাগুলি বা বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছে।

সংঘাতপূর্ণ এলাকায় সুষ্ঠু চিকিৎসার অভাবে ভুগছে আহতরা। ইউনিসেফের শঙ্কা, এর ফলে বাড়তে পারে মৃত্যুর সংখ্যা।

গত মাস থেকে চলমান লড়াইয়ে প্রাণ হারিয়েছেন হাজারের বেশি বেসামরিক আফগান। অন্যদিকে, ঘানি সরকারের দাবি, অভিযানে নিহত কমপক্ষে ৪শ তালেবান সদস্য।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ