আন্তর্জাতিক

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ২৫ সেনাসহ ৪২ জনের প্রাণহানি

আলজেরিয়ায় ভয়াবহ দাবানল
আলজেরিয়ায় ভয়াবহ দাবানল

উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ৪২ জনের প্রাণহানি হয়েছে। এক প্রতিবেদনে বার্তা সংস্থা এপি আজ বুধবার জানিয়েছে, রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানল শুরু হয়। দাবানলে ৪২ জন মারা গেছে। নিহতদের মধ্যে ২৫ জন সেনা সদস্য এবং ১৭ জন বেসামরিক নাগরিক।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে আলজেরিয়ার প্রধানমন্ত্রী আবদুর রহমান চলমান সংকটজনক পরিস্থিতিতে সহায়তা চেয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়েছেন।

এদিকে, আলজেরিয়ায় এই আগুনের সূত্রপাত হয় বেজাইয়া ও তিজি ওউজোউ এলাকায়। দাবানল ছড়িয়ে পড়ার পর বিপদাপন্ন মানুষকে উদ্ধারে কাজ শুরু করেন দেশটির সেনা সদস্যেরা। উদ্ধারকাজ চালানোর মধ্যেই আগুনে পুড়ে মারা যান ২৫ সেনা সদস্য।

আলজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সেনা সদস্যদের কারণে দাবানলের কবল থেকে নারী ও শিশুসহ ১১০ জন মানুষ রক্ষা পেয়েছে। এ ছাড়া উদ্ধার কাজ পরিচালনা করতে গিয়ে আরও ১৪ জন সেনা সদস্য আহত হয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ