আন্তর্জাতিক

যৌন হয়রানির কেলেঙ্কারিতে পদত্যাগ করেছেন নিউইয়র্কের গভর্নর

নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো

নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো বেশ কয়েকজন নারীকে যৌন হয়রানি করেছেন, তদন্তে এই রকম তথ্য বেরিয়ে আসার পর তিনি পদত্যাগ করেছেন।

অভিযোগ ওঠার পর থেকেই মি. কুয়োমো সহযোগী বেশ কয়েকজন ডেমোক্র্যাট নেতার কাছ থেকে পদত্যাগের চাপের মধ্যে ছিলেন। এদের মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেনও রয়েছেন। এক বছর আগেও যখন তিনি করোনাভাইরাস নিয়ে প্রতিদিন টেলিভিশনে বিস্তারিত তুলে ধরতেন, তখন আমেরিকার লক্ষ লক্ষ মানুষ তাকে প্রশংসা করতেন। কেলেঙ্কারির জের ধরে একের পর এক দপ্তর ছাড়তে বাধ্য হওয়া টানা তৃতীয় গভর্নর মি. কুয়োমো।

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের অফিস তদন্ত করে দেখতে পায় যে, ৬৩ বছরের মি. কুয়োমো ১১ জন নারীকে যৌন হয়রানি করেছেন, যাদের মধ্যে অঙ্গরাজ্যটির কর্মীরাও রয়েছেন। নারীরা অভিযোগ করেছেন যে, তিনি যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, আপত্তিকর স্পর্শ বা জড়িয়ে ধরেছেন এবং সম্মতি ছাড়াই চুমু খেয়েছেন।

মঙ্গলবার যখন পদত্যাগের ঘোষণা দেন মি. কুয়োমো, তিনি বরাবরের মতোই যৌন হয়রানির অভিযোগগুলো নাকচ করে দেন। তবে তিনি বলেছেন, তার কর্মকাণ্ডের ফলে যেসব নারীরা আহত হয়েছেন, তাদের কাছে তিনি গভীর, গভীরভাবে ক্ষমা চান। / বিবিসি বাংলা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ