গুপ্তরচরবৃত্তির অভিযোগে মাইকেল স্পাভোর নামে কানাডার এক ব্যবসায়ীকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে চীনের ডানডং শহরের একটি আদালত। ২০১৮ সালে মাইকেল স্পাভোর, সাবেক কূটনীতিক মাইকেল কোভরিগসহ আটক হন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রের অনুরোধে কানাডার ভ্যানকুভারে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের কর্মকর্তা মেং ওয়াংজুকে আটকের কয়েক দিনের মাথায় চীনে আটক হন কানাডার এই দুই নাগরিক।
কানাডা এ ঘটনাকে বিচার বর্হিভূত বলে আখ্যা দেয় সে সময়। আর হুয়াওয়ে কর্মকর্তাকে আটকের প্রতিশোধ হিসেবে এই দুই ব্যক্তিকে আটকের কথা অস্বীকার করে চীন।
এদিকে, মঙ্গলবার মাদকদ্রব্য চোরাচালানের অভিযোগে কানাডার আরেক নাগরিকের মৃত্যুদণ্ড বহাল রেখেছে চীনের অন্য একটি আদালত।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: